Wednesday, October 21, 2026
24 C
Kolkata

বড়ো ধাক্কা বিজেপির! মোদির আগমনের মাঝেই বিজেপি ছেড়ে তৃণমূলে বহু বিজেপি নেতা কর্মী

নিউজ ডেস্ক : এবার বড়ো ধাক্কা খেল বিজেপি। মোদির ব্রিগেড আগমনের মাঝেই এবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বহু বিজেপি নেতা কর্মী। ঘটনা ঝাড়গ্রামের গোপিবল্লোভ পুরের। তবে মোদির তথাকথিত মেগা ব্রিগেডের মাঝেই বিজেপির এই ধাক্কা অনেকটা মনোবল দুর্বল করার মতো একটা বিষয় বলে মনে করছেন অনেকে।

এদিন গোপীবল্লভপুর এলাকায় দলের হয়ে প্রচারে এলে ডাক্তার প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতর কাছে তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন একদল বিজেপি (BJP) নেতা ও কর্মী। এরপরই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর (Gopiballabpur) বিধানসভা কেন্দ্রের সাঁকরাইল ব্লকের খুদ মারাই ৭ নম্বর অঞ্চলের ডুমুরিয়া বুথের বিজেপি মন্ডল সদস্য লক্ষ্মণ নায়েক সহ ২০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। এবার ভোটে তৃণমূল (TMC) প্রার্থী তরুণ চিকিৎসক খগেন্দ্রনাথ মাহাতর হাত ধরে তৃণমূলে যোগদান করেন তাঁরা।

জানা গিয়েছে, রবিবার সকালে ডুমুরিয়া শিরশি বুথের কর্মী সম্মেলনে যোগদান করার জন্য যাচ্ছিলেন ডাক্তারবাবু। মাঝ রাস্তাতেই উৎসাহী কর্মীরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে আনেন। তখন সেখানে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন চলছে। রীতিমত উৎসবের আমেজ এলাকায়। এলাকার মহিলা, পুরুষরাই সেই দেওয়াল লিখনের কাজ করছে। প্রার্থীকে কাছে পেয়ে উৎসাহ বেড়ে যায় আরও কয়েক গুণ। কিছুক্ষণ দেওয়াল লিখন ও দলীয় কর্মীদের সাথে পরিচিতি পর্ব সেরে শেষে কর্মীসভায় হাজির হন খগেন্দ্রনাথ বাবু।

সেখানেই বিজেপি (BJP) কর্মীরা তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। ব্লক সভাপতির কমল রাউতের তত্ত্বাবধানে তাঁরা খগেন্দ্রনাথ বাবুর হাত থেকে ঘাসফুল পতাকা গ্রহণ করেন। তৃণমূলে (TMC) যোগদান করে তাঁরা খুশি বলে জানান প্রত্যেকেই। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত জেলা বিজেপি নেতৃত্ব এপ্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories