Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

সাঁকোর ভরসায় দিনযাপন, তাই ব্রিজের দাবিতে রাস্তায় মারনাইবাসী

ইটাহার ব্লকের মারনাই অঞ্চলে বহুদিনের ক্ষোভ এবার আন্দোলনের রূপ নিল। বিষ্ণুপুর উত্তর ও দক্ষিণ এলাকার মানুষজন সোচ্চার হয়ে শুক্রবার সুই নদীর ঘাটে সাঁকো আটকিয়ে পথ অবরোধ করেন। তাঁদের বক্তব্য, স্বাধীনতার পর এত বছর পার হয়ে গেলেও স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ আজও শুরু হয়নি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তার কোনো ফল দেখতে পাননি তাঁরা।

বর্ষাকালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে—নদীর জল বাড়লে নৌকাই হয়ে ওঠে একমাত্র পথ, আর শুকনো মৌসুমে ভরসা সেই দুর্বল সাঁকো। স্কুলে যাওয়া থেকে শুরু করে অসুস্থদের হাসপাতালে পৌঁছানো—প্রতিটি কাজেই ঝুঁকি নিতে বাধ্য হন স্থানীয়রা।

২৬ তারিখের নির্বাচনের আগে তাই তাঁদের একটাই দাবি, “আগে ব্রিজ, তারপর ভোট”। প্রয়োজন হলে আন্দোলন আরও বাড়ানো হবে বলেও জানিয়ে দিয়েছেন বাসিন্দারা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories