Saturday, October 24, 2026
29 C
Kolkata

মাস্ক পরা বাধ্যতামূলক রাজস্থানে, পোড়ানো যাবে না আতশবাজিও, বিল আনছে অশোক গেহলতের সরকার

এনবিটিভি ডেস্ক: করোনা সংক্রমণে রাশ টানতে এবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে রাজস্থান সরকার। এই মর্মে আনা হচ্ছে বিল। সোমবার একথা জানান মুখ্যমন্ত্রী অশোক গেহলত।

করোনা রুখতে এখনও বের হয়নি কোনও প্রতিষেধক। তাই বেড়েই চলেছে সংক্রমণ, সেই কারণেই স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, করোনা ঠেকানোর একটা বড় উপায় হল মাস্ক ব্যবহার। এনিয়ে ব্যাপক প্রচারও হয়েছে তার পরেও সচেতন হয়নি এ দেশের জনগণের একটা অংশ। মাস্ক ব্যবহার করেন না তাঁরা, মূলত তাঁদের বাধ্য করতেই আইন আনছে রাজস্থান সরকার।

রাজস্থানে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় ২ লক্ষ, করোনায় মৃতের সংখ্যাও ২ হাজারের কাছাকাছি। স্বাভাবিকভাবেই এই মারণ ভাইরাস নিয়ন্ত্রণ জরুরি। তাই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি আতশবাজি পড়ানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করছে সরকার। দিন কয়েকের মধ্যেই বিল এনে আইন করবে অশোক গেহলতের সরকার। তিনি বলেন, মাস্কই প্রতিষেধক।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories