Wednesday, October 21, 2026
27 C
Kolkata

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বহু স্কুলে ভাতা না পেয়ে অভাবে দিন কাটাচ্ছে, মিড ডে মিল প্রস্তুতকারী কর্মীরা

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এলাকার একাধিক স্কুলে মিড ডে মিলের রান্নার কাজে যুক্ত কর্মীদের ভাতা না পাওয়ার অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে, যতজন কর্মী কাজ করছেন, সবাই সেই অনুযায়ী টাকা পাচ্ছেন না। কোথাও দুই জন কাজ করলেও ভাতা পাচ্ছেন একজন, আবার কোথাও তিন জনের মধ্যে পাচ্ছেন দুই জন। ফলে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছেন এই কর্মীরা।

এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের জানানো হলেও স্পষ্ট সমাধান মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি কর্মীর জন্য আলাদা করে ভাতা অনুমোদন করা হয়। তবে সেই টাকা সব কর্মীর হাতে কেন পৌঁছচ্ছে না, সে বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি।

বাইচবেরিয়া শিশুশিক্ষা কেন্দ্র স্কুলের প্রধান শিক্ষক আগেই চিঠি দিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন। সেখানে ছাত্রসংখ্যা অনুযায়ী তিন জন কর্মী কাজ করলেও ভাতা আসছে মাত্র দুই জনের নামে। বহু মাস কেটে গেলেও সেই সমস্যার কোনও সমাধান হয়নি। কর্মীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন অভিযোগ শোনা যাচ্ছে। কোথাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে, আবার কোথাও বলা হচ্ছে টাকা স্কুলেই পৌঁছচ্ছে না। মিড ডে মিল প্রস্তুতকারী কর্মীরা সারা বছর কাজ করলেও মাত্র দশ মাসের জন্য সামান্য ভাতা পান। সেই টাকাও নিয়মিত না মেলায় তাঁদের জীবিকা চালানো কঠিন হয়ে উঠেছে। প্রায় দেড় বছর ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকেই।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories