Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটার তালিকায় নাম না থাকায় টায়ার জ্বালিয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন মতুয়াদের

রবিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার চাঁদপাড়া মোড়ে উত্তেজনা ছাড়ায়। যশোর রোডে আগুন জ্বালানো টায়ার ফেলে রাস্তা আটকে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের মানুষজন। তাঁদের অভিযোগ, SIR প্রক্রিয়ার ফলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ে গেছে। দীর্ঘদিন ধরে যারা ভোট দিয়ে আসছেন, তাঁদের নামও তালিকায় নেই বলে দাবি করা হয়। প্রতিবাদ কর্মসূচির সময় বিক্ষোভকারীরা ডঙ্কা ও কাঁসি বাজিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এর জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, সোমবার থেকে বনগাঁ ও বাগদা এলাকাতেও একইভাবে প্রতিবাদ জানানো হবে।

মতুয়া নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা শান্তনু ঠাকুর-সহ অন্যান্য বিজেপি নেতারাই দায়ী। তাঁদের অভিযোগ, আগে আশ্বাস দেওয়া হয়েছিল যে কোনও হিন্দু নাগরিকের নাম তালিকা থেকে বাদ যাবে না। কিন্তু বাস্তবে দেখা গেল, বহু মতুয়া ও উদ্বাস্তু পরিবারের নামই মুছে গেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে এর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

মতুয়াদের একাংশ ক্ষোভ প্রকাশ করছে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তাদের দাবি, SIR কে রুখতে পারেনি তৃণমূল সরকার, যার ফল স্বরূপ বঙ্গে বসবাসকারী লক্ষাধিক বৈধ নাগরিককে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হচ্ছে। SIR শুরুর পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, “আমি বেঁচে থাকতে একটাও SIR হতে দেবো না।” মতুয়াদের একাংশের প্রশ্ন তুলছে, কেন রাজ্যের জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories