Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

গুজরাটে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আটক মাওলানা সালমান আজহারি

ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে মাওলানা মুফতি সালমান আজহারিকে।

তাকে ঘাটকোপার এলাকা থেকে আটক করে গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। তার বিরুদ্ধে 153A, 505, 188 এবং 114 ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অভিযোগ, বুধবার গুজরাটে  ‘বি’ ডিভিশন থানার পাশেই এক অনুষ্ঠানে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তিনি। সেই বক্তব্যের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়। এরপরেই মাওলান মুফতি সহ অনুষ্ঠানের স্থানীয় সংগঠক মহম্মদ ইউসুফ মালিক এবং আজিম হাবিব ওদেদরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই দুই সংগঠককে।

তাকে আটকের খবর শুনে তার শত শত সমর্থক থানার বাইরে জড়ো হয়েছে। ভীড় নিয়ন্ত্রণ করতে পুলিশ সমর্থকদের উপর লাঠিচার্জ করে।

থানার ভিতরে থেকে  সমর্থকদের উদ্দেশে মুফতি সালমান আজহারী বলেন, “আমি অপরাধী নই, অপরাধ করার জন্য আমাকে এখানে আনা হয়নি। তারা  তদন্ত করছে, আমিও তাদের সহযোগিতা করছি।”

আটক মুফতি সালমান আজহারী আইনজীবি জানান, রবিবার সকালে বেসামরিক পোশাকে প্রায় ৩৫ থেকে ৪০ জন পুলিশ সদস্য তার বাসভবনে আসেন। তিনি তাদের সঙ্গে থানায় আসেন এবং সহযোগিতাও করেন।

Hot this week

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা, ঘোষণার পরই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে শেষ পর্যন্ত কাকে বসানো...

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দামে ঊর্ধ্বগতি, জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় ভারত

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ও তেলের বাজারে অস্থিরতা...

Topics

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

তিনবার আবেদনেও মেলেনি ভোটাধিকার, দার্জিলিং পাহাড়ে মুসলিম তরুণীর নাম নেই তালিকায়

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

Related Articles

Popular Categories