Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

রাহুল গাঁধীর সঙ্গে সাক্ষাৎ কানহাইয়ার,কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া, জল্পনা তুঙ্গে

নিউজ ডেস্ক : কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সিপিআই নেতা কানহাইয়া কুমার। তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রে খবর।শুধু কানহাইয়া নন, পাতিদার সম্প্রদায়ের নেতা তথা গুজরাতের বিধায়ক জিগ্নেশ মেবাণীও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রেখে চলছেন বলে সূত্রের খবর। গুজরাতের গত বিধানসভা নির্বাচনে জিগ্নেশের বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস। তার ফলে নির্বাচনে জিততে কিছুটা হলেও সুবিধা হয়েছিল তাঁর। তিনিও কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি থাকাকালীন প্রথম সংবাদ শিরোনামে আসেন কানহাইয়া। ছাত্রজীবন শেষে তিনি যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। ২০১৯ লোকসভা নির্বাচনে বিহারের বেগুসরাই থেকে সিপিআই প্রতীকে প্রার্থীও হন তিনি। তবে, তেমন সুবিধা করে উঠতে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে বিরাট ব্যবধানে পরাজিত হন। তারপরও অবশ্য বিহার এবং দেশের বিভিন্ন প্রান্তে বামপন্থীরা তাঁকে তারকা প্রচারক হিসাবে ব্যবহার করেছে। সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটিতে জায়গাও পেয়েছেন তিনি। তবে, সম্প্রতি দলের সঙ্গে তাঁর দুরত্ব বেড়েছিল। সিনিয়র নেতাদের কেউ কেউ নাকি কানহাইয়ার আচরণ এবং কাজের পদ্ধতিতে খুশি নন। কিছুদিন আগে ‘উদ্ধত’ আচরণের জন্য দল তাঁকে সতর্কও করে। তারপর থেকেই দূরত্ব বাড়ছিল।

কংগ্রেস সূত্রে খবর, বিহারে কানহাইয়াকে ব্যবহার করতে চাইছে দল। গত বিধানসভা নির্বাচনে বিহারে জোট সঙ্গী রাষ্ট্রীয় জনতা দলের তুলনায় অনেক খারাপ ফল করেছে কংগ্রেস। ৭০টি আসনে লড়ে মাত্র ১৯টি আসন পেয়েছে তারা। কানহাইয়া সেখানকার ভূমিপুত্র। এই তরুণ নেতাকে কাজে লাগিয়ে বিহারে নিজেদের আধিপত্য বাড়াতে চাইছে কংগ্রেস। এখন দেখার কানহাইয়া কংগ্রেসে আদৌ যোগ দিন কি না।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories