Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

মাঝ সমুদ্রের পানিতে লেগেছে ভয়ঙ্কর আগুন, বিস্ময়কর ঘটনার সাক্ষী মেক্সিকো উপসাগর

নিউজ ডেস্ক : সমুদ্রের মাঝখানে বিশাল জলরাশি জ্বলছে আগুনের শিখায়। হ্যাঁ, বিস্ময়কর এবং অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনাই ঘটেছে মেক্সিকো উপসাগরের ইউকাতান উপসাগর এলাকায়। জানা গিয়েছে ওই অঞ্চলে সমুদ্রের নিচে থেকে পাতা গ্যাস পাইপলাইন লিক করার ফলেই এই অবস্থা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে আগুনের শিখার মতোই।

পানিতে দৃশ্যমান এই অগ্নি শিখার দাউ দাউ চেহারাকে নাম দেওয়া হয়েছে ‘আই অফ ফায়ার’। অর্থাৎ আগুনের চোখ। মেক্সিকোর বহু সাংবাদিক ও প্রকাশন সংস্থা আগুনের ছবিতে দৃশ্যমান গোলাকার ধরনের আগুনের চেহারাকে ওই নাম দিয়েছেন। জানা গিয়েছে, নাইট্রোজেন ব্যবহার করে আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। সমুদ্রের নীলচে জলের মাঝখানে ওই দাউ দাউ আগুনের ছড়িয়ে পড়া দেখে বিস্মিত নেটিজেনরা। কাছাকাছি সমুদ্রে অবস্থানরত জাহাজগুলোর প্রচেষ্টায় প্রায় ঘন্টা পাঁচেক পর আগুন নিয়ন্ত্রনে আসে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে মেক্সিকোর জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নীচে থাকা গ্যাসের পাইপলাইন লিক করে যায় শুক্রবার। আর তা থেকেই ঘটে যায় বিপত্তি। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সকাল সাড়ে দশটা নাগাদ সম্পূর্ণ ভাবে নিভে যায় আগুন। শেষ পর্যন্ত কেউ হতাহত হননি ওই দুর্ঘটনায়, এটাই স্বস্তির। তবে আগুন লাগার সঠিক কারণ খুঁজে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাগরের নিচে পাইপলাইনের কোনো ক্ষতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories