Tuesday, October 20, 2026
30 C
Kolkata

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগে মাইক্রোসফটকে সতর্ক আন্তর্জাতিক সংগঠনের

আন্তর্জাতিক কিছু মানবাধিকার সংগঠন মাইক্রোসফট এবং তার শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছেন যে, এই কোম্পানিটি গাজায় ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সহায়তা করলে আইনি জটিলতার মুখোমুখি হতে পারে।

সংগঠনগুলির মধ্যে রয়েছে অবলিশনিস্ট ল’ সেন্টার, আভাজ ফাউন্ডেশন, ইউরোপীয় লিগ্যাল সাপোর্ট সেন্টার, সোমো, কনস্টিটিউশনাল রাইটস সেন্টার, একো এবং গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক। তারা জানিয়েছে, মাইক্রোসফটের দীর্ঘদিনের সম্পর্ক ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কার্যক্রমকে ত্বরান্বিত করেছে।

সংগঠনগুলোর অভিযোগ, কোম্পানির ক্লাউড সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ইসরায়েলি বাহিনীকে ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করেছে। ফলে সামরিক অভিযান দ্রুত এবং বিস্তৃতভাবে পরিচালিত হয়েছে। তারা বলেছে, কোম্পানি এবং তার কর্মকর্তারা আন্তর্জাতিক ও দেশীয় আইন অনুযায়ী দায়বদ্ধ হতে পারেন।

তাদের তথ্য অনুযায়ী, গত দুই বছরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৬৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০-এর বেশি আহত হয়েছেন। চিকিৎসক, সাংবাদিক ও মানবিক কর্মীরাও এই সহিংসতার শিকার হয়েছেন। অক্টোবর ২০২৫-এর যুদ্ধবিরতি সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। সংগঠনগুলোর দাবি, মাইক্রোসফট এখনও অনেক ইসরায়েলি সামরিক ইউনিটকে প্রযুক্তি সরবরাহ করছে। এই সংগঠনগুলি মাইক্রোসফটকে অনুরোধ করেছে, অবিলম্বে অবৈধভাবে ব্যবহৃত প্রযুক্তি বন্ধ করতে হবে, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নিজের ভূমিকা মূল্যায়ন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে পুনর্বাসন বা ক্ষতিপূরণ দিতে হবে। তারা বলেছে, বিশাল আয়ের কোম্পানিও মানবাধিকার রক্ষা করার দায়িত্বে বাধ্য।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories