Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটাধিকার রক্ষায় সরব ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা, অনলাইনে এসআইআর চালুর দাবি

পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি (এসআইআর) শুরু করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কমিশনের এই ঘোষণার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজ্যের লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের মধ্যে। কারণ, বর্তমানে তারা দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছেন, ফলে সরাসরি উপস্থিত থেকে ভোটার তালিকায় নাম সংশোধন করা তাদের পক্ষে কঠিন।

এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ নামক সংগঠন নির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে। সংগঠনের দাবি, রাজ্যের বাইরে অবস্থানকারী শ্রমিকদের সুবিধার জন্য অনলাইনে এসআইআর প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অন্য রাজ্যগুলিতে বিশেষ নোডাল আধিকারিক ও হেল্প ডেস্ক গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে।

এই সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, “দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে প্রায় ৪০ লক্ষ বাংলা শ্রমিক কাজ করছেন। তাদের ভোটাধিকার যেন নষ্ট না হয়, সেই ব্যবস্থা করা জরুরি।” তিনি আরও বলেন, “শ্রমিকদের জন্য বিকল্প ভোটদানের সুযোগ বা ডাক ভোটের ব্যবস্থাও চালু করা উচিত।” নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে, বাইরে থাকা ভোটাররা অনলাইনে পূর্ণাঙ্গ ফর্ম ও প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। তবে পরিযায়ী শ্রমিকদের জন্য এই সুযোগ কার্যকর হবে কি না, তা স্পষ্ট নয়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories