Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলাদেশি সন্দেহে আটক! ফিরে এসে আতঙ্কের কাহিনি বললেন মালদার সাত পরিযায়ী শ্রমিক

হরিয়ানার গুরুগাঁওতে আটকে থাকার পর অবশেষে মঙ্গলবার মালদার ঘরে ফিরলেন হরিশ্চন্দ্রপুরের সাতজন পরিযায়ী শ্রমিক। রবিবার রাতেই ছাড়া পেলেও মঙ্গলবার বাড়ি পৌঁছান তারা। তবে এখনও চোখে-মুখে আতঙ্ক স্পষ্ট। জানা গিয়েছে এই পরিযায়ী শ্রমিকেরা রাঙ্গাইপুর গ্রামের খেজুরবাড়ি ও ঠাকুরতলা এলাকার বাসিন্দা। বাড়ি নির্মাণ কাজের জন্য তারা গিয়েছিলেন গুরুগাঁও। কিন্তু সেখানেই বাংলাদেশি সন্দেহে পুলিশ তাদের এক ধর্মশালায় নিয়ে গিয়ে পাঁচদিন আটকে রাখে। শ্রমিকেরা জানান, আধার ও ভোটার কার্ড দেখাতে চাইলেও পুলিশ সেগুলি দেখতে চায়নি।

এক পরিযায়ী শ্রমিক ওসমান আলী বলেন, “ভাড়াবাড়ি থেকে আমাদের তুলে নিয়ে যায়। আমরা পরিচয়পত্র দেখাতে চাইলেও তারা শোনেনি। মাঝে মধ্যেই হুমকি দিত যে বাংলাদেশে পাঠিয়ে দেবে।” আরেক শ্রমিক লুকমান আলি বলেন, “ক্যাম্পে খুবই খারাপ খাবার দিত। কখনও শুধু ডাল-ভাত, কখনও রুটি। আধপেটা খেয়ে কাটাতে হয়েছে দিনের পর দিন।” তিনি আরও জানান, তাদের এমনকি গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories