Sunday, September 6, 2026
28 C
Kolkata

নাবালক দিয়ে গাঁজা পাচারের ছক, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ধৃত ৫ জন

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গাঁজা পাচারের চেষ্টায় গ্রেপ্তার হল পাঁচজন। ধৃতদের মধ্যে তিনজন নাবালক বলে জানা গিয়েছে। সোমবার রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়ক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই প্রাপ্তবয়স্ক হল বাপ্পা চক্রবর্তী ও পূর্ণা শর্মা এবং বাকি তিনজন নাবালক। এরা সকলেই দার্জিলিং জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে মোট ২২ কেজি ৩৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

সামশেরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ইনসান আলী গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালান। সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেন তিনি। তাদের ব্যাগ তল্লাশি করতেই গাঁজা বেরিয়ে আসতে এই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে গাঁজা নিয়ে সামশেরগঞ্জ হয়ে তা অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা ছিল। পাচারের কাজে ব্যবহার করা হয়েছিল নাবালকদের যার ফলে সন্দেহ কম হয়। মঙ্গলবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করা হয়। নাবালকদের বিষয়ে বিশেষ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories