Saturday, September 5, 2026
30 C
Kolkata

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিবাদে কলকাতার রাজপথে নামলো সংখ্যালঘু যুব ফেডারেশন

সোমবার কলকাতার ধর্মতলায় সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইরানে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনার বিরোধিতা করতেই এই কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। তিনি দাবি করেন, ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না, যা দুঃখজনক। তাঁর কথায়, ইরান দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ সহযোগী দেশ, তাই এমন পরিস্থিতিতে নীরব থাকা উচিত নয়।

সভা থেকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানানো হয়। বক্তারা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে মত প্রকাশ করেন। সমাবেশে হাফেজ সিদ্দিকুল্লা শেখ, খলিল মল্লিক, গোলাম রহমান, জসিম মোল্লা, ফরিদ মিদ্দা, মাস্টার আধুর রউফ ও নাসির উদ্দিন ঘরামি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories