Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

নিখোঁজ ৩ সিপিএম পঞ্চায়েত সদস্য, কাঠগড়ায় তৃণমূল

বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ডের উপপ্রধান সহ সিপিএমের তিন সদস্য নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে নিখোঁজ সদস্যদের উদ্ধারের দাবি জানিয়ে প্রধান পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপির ধনেশ্বর বর্মন। বড়ুয়া পঞ্চায়েতের কুড়িয়াল গ্রাম সংসদের পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান সিপিএমের আসিরুদ্দিন সরকার সহ সিয়াগ্রাম ও কাশিবাটি সংসদের দুই সিপিএমের পঞ্চায়েত সদস্যের এক সপ্তাহের বেশি সময় ধরে কোনও হদিস মিলছে না। তাঁরা নিজেদের বাড়িতেও নেই। ধনেশ্বর বর্মন অবশ্য বলেন, ‘সিপিএমের চার পঞ্চায়েত সদস্যের মধ্যে তিন সদস্যকে অপহরণ করা হয়েছে। দুই সপ্তাহ ধরে তাঁদের কোনও খোঁজ নেই। তৃণমূল এদের হাইজ্যাক করেছে।’

ওই পঞ্চায়েতে মোট ২৭ আসন। বিজেপি ১১ সদস্য এবং সিপিএমের ৪ সদস্য জোট করে ২০১৮ সালে পঞ্চায়েত বোর্ড গঠন করে। তৃণমূল ৮টি আসন দখল করে এবং কংগ্রেস ২ ও নির্দল ২, পরবর্তীতে নির্দল সদস্য নগেন্দ্রনাথ বর্মন সিপিএমে যোগ দেন। তবে এব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল অবশ্য বলেন, ‘সিপিএম পঞ্চায়েত সদস্যরা কোথায় গেল, তা আমার জানার কথা নয়। তবে কেউ ইচ্ছা করে নিখোঁজ হলে কি করার আছে।’ সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, ‘বড়ুয়া পঞ্চায়েত নিয়ে একটা সমস্যার কথা শুনেছি। তবে সঠিক কিছু জানি না।’ অন্যদিকে, রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডল বলেন, ‘ বড়ুয়ার পঞ্চায়েত প্রধানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। পরবর্তীতে নির্দেশ এলেই প্রধান পদের ভোট হবে।’

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories