Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

পৃথিবীর সবথেকে মূল্যবান আমের দাম ২,৭০০০০ টাকা/কেজি,২ টি গাছ পাহারায় ৪ গার্ড, ৬ প্রশিক্ষিত কুকুর

নিউজ ডেস্ক : মিয়াজাকি, এটি পৃথিবীর সব থেকে মূল্যবান আম। মূলত চাষ হয় জাপানের মিয়াজাকী শহরে। আমটিকে সূর্যের ডিম ও বলে জাপানিরা। প্রতি কেজি আমের দাম ২,৭০০০০ টাকা। এমন মূল্যবান আমের প্রজাতি চাষ করেছেন মধ্যপ্রদেশের এক দম্পতি। এক বন্ধুর থেকে উপহার হিসেবে পাওয়া এই প্রজাতির আম গাছের এক জোড়া চারা বসিয়েছিলেন রানী এবং সংকল্প পরিহার। কিন্তু গতবছর আম হওয়ার পর কিছু স্থানীয় চোর এই আম চুরি করে তাদের বাগানে ঢুকে। এবার সেই আশঙ্কায় দুটি চারা পাহারার জন্য ৪ জন নিরাপত্তারক্ষী এবং ৬ টি প্রশিক্ষিত প্রহরাদার কুকুরকে মোতায়ন করেছে দম্পতি।

এখনও পর্যন্ত বেশ কিছু আম হয়েছে গাছ দুটিতে। মুম্বাইয়ের এক স্বর্ণ ব্যবসায়ী প্রতি আম পিছু ২১০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু পরিহার দম্পতি জানিয়েছেন তারা এই আম আদৌ বিক্রি করতে চান না। এই আমের অনেক গাছ তৈরি করতে চান তারা বলে জানিয়েছেন। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এই খবরটি প্রকাশিত হওয়ার পর এই আমের এত দাম কেন তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। জানা যাচ্ছে এই আম মূলত অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড ও পাওয়া যায় অধিক পরিমাণে যা পরিশ্রান্ত চোখের জন্য প্রয়োজন। প্রতিটি আমের ওজন প্রায় ৩৫০ গ্রাম হয়। কিছুদিন আগে বাংলাদেশে নূরজাহান বলে এক বিশেষ প্রজাতির আমের সন্ধান পাওয়া যায়। তার দাম প্রতি কেজি প্রায় ১ লক্ষ টাকা।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories