Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

মুসলমানদের আবারও অনুপ্রবেশকারী বললেন মোদি

রাজস্থানে বাঁশবাড়ায় গিয়ে মুসলমানদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার পর আবারও ‍একই ধরনের মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার উত্তর প্রদেশের আলিগড়ে তিনি বলেন, ক্ষমতায় এলে ওরা আপনাদের কষ্টার্জিত সম্পত্তি কেড়ে নিয়ে বিলিয়ে দেবে। সে জন্য দরকার হলে আইন করবে তারা।

কংগ্রেসের নির্বাচনী প্রতীক পাঞ্জার বিষয়টি উল্লেখ করে মোদী বলেন,  ওই হাত আপনাদের সম্পত্তির ওপর থাবা বসাবে। আপনাদের সম্পত্তি আর আপনাদের থাকবে না। পাবে তারা, যারা অনুপ্রবেশকারী। যারা শুধু বেশি বেশি সন্তানের জন্ম দেয়।

এদিকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার চিঠি লিখে এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

এ ব্যাপারে  কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, একেবারে সরাসরি সাম্প্রদায়িক প্রচার করছেন প্রধানমন্ত্রী। তিনি একটি সম্প্রদায়কে অনুপ্রবেশকারী বলেছেন। হিন্দু নারীর মঙ্গলসূত্র নিয়ে মন্তব্য করছেন। যা যা তিনি বলেছেন, সবকিছু কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধির লঙ্ঘন।

মোদীর এই ভাষণের সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি খাড়গে, রাহুল গান্ধী, জয়রাম রমেশ, পবন খেরা, অখিলেশ যাদব, আসাউদ্দিন ওয়েইসিরা।

Hot this week

খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা, ঘোষণার পরই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে শেষ পর্যন্ত কাকে বসানো...

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দামে ঊর্ধ্বগতি, জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় ভারত

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ও তেলের বাজারে অস্থিরতা...

তিনবার আবেদনেও মেলেনি ভোটাধিকার, দার্জিলিং পাহাড়ে মুসলিম তরুণীর নাম নেই তালিকায়

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

Topics

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

Related Articles

Popular Categories