Wednesday, October 21, 2026
25 C
Kolkata

মোদি ভারতের রাজা নন তোপ সুব্রামানিয়াম স্বামী

বিরোধীদের পর এবার খোদ বিজেপি নেতার সুব্রামানিয়াম স্বামী নিশানায় নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দিলেন, প্রধামন্ত্রীর আর্থিক ও বিদেশ নীতিকে তিনি কোনওভাবেই সমর্থন করেন না। পাশাপাশি এও বলেন, প্রধানমন্ত্রী দেশের রাজা নন। তাই, তাঁর সমালোচনা, তাঁর সরকারি নীতির সমালোচনা করার অধিকার সকলের রয়েছে। একটি টুইটের জবাবে প্রবীণ বিজেপি নেতার এই মন্তব্য।

ঠিক কী হয়েছে? আসলে গত কয়েকদিন ধরেই তিনি লাগাতার সরকারি নীতির সমালোচনা করছিলেন। এরপরই টুইটারে এক ইউজার তাঁকে খোঁচা মেরে বলেন, পছন্দমতো মন্ত্রকের দায়িত্ব না পাওয়ার কারণেই এই ধরনের সমালোচনা করতে দেখা যাচ্ছে সুব্রহ্মণ্যমকে। তাঁকে ‘মোদি-বিরোধী’ বলেও তোপ দাগেন ওই ব্যক্তি। এরপরই সমালোচনার জবাবে ওই কথা জানান বর্ষীয়ান সাংসদ। তিনি লেখেন, ”আমি মোদির অর্থনৈতিক ও বৈদেশিক নীতির বিরোধী। এবং সেজন্য দায়িত্বজ্ঞানসম্পন্ন যে কারও সঙ্গে বিতর্কে যেতে আমি রাজি। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিষয়ে জানেন তো? মোদি ভারতের রাজা নন।”

এখানেই শেষ নয়। এরপর আরেকটি টুইট করেন তিনি। সেখানে সুব্রহ্মণ্যম সরাসরি তোপ দাগেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বিরুদ্ধে। তাঁর দাবি, ”আমলা জুটি জয়শংকর ও ডোভাল কি দেশের কাছে ক্ষমা চাইবেন, যেভাবে তাঁরা আন্তর্জাতিক আঙিনায় ভারতকে অস্বস্তিজনক অবস্থানে ফেলেছেন তার জন্য়? ওঁদের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, কেননা মোদি রাজনীতিবিদদের বিশ্বাস করেন। কিন্তু পাকা রাজনীতিবিদদের করেন না।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories