Wednesday, October 21, 2026
25 C
Kolkata

মোদিকে ম্যাডাম বললেন খোদ বিজেপি বিধায়ক! বিস্মিত নেট দুনিয়া

জুল হাসান আকন: প্রধানমন্ত্রী মোদিকে ‘ম্যাডাম’ সম্বোধন। বিজেপির বিধায়কের দ্বারা। রীতিমতো বিস্মিত সবাই। বলতে গেলে, অসম্ভবকে সম্ভব করে তুললেন পুরুলিয়ার রঘুনাথপুরের বিজেপি (BJP) বিধায়ক বিবেকানন্দ বাউড়ি। নিজের বিধানসভা এলাকার এক শিশুর চিকিৎসার খরচের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদনের চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘ম্যাডাম’ সম্বোধন করেন তিনি। এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই হাসির খোরাক হয়ে উঠলেন বিজেপি বিধায়ক। গেরুয়া বিধায়ক পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সাফাই দিয়েছেন যে কাজের চাপে অমনোযোগিতার কারণে এই ভুল কিন্তু নেট দুনিয়ায় তিনি এখন শুধুই হাসির খোরাক।

রঘুনাথপুরের (Raghunathpur) নতুনডি গ্রামের বাসিন্দা ২ বছরের রাজবীর বাউড়ি ব্লাড ক্যানসারে (Blood Cancer) আক্রান্ত। তাঁর বাবা তাই রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউড়ির দ্বারস্থ হয়েছিলেন। তিনি সব শুনে সরকারি সাহায্যের কথা ভাবেন এবং সোজা প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান। আর এই চিঠি লিখতে গিয়েই ঘটে যত বিপত্তি।

আর সেই চিঠি ঘিরেই যত হাসির খোরাক। গোড়াতেই তিনি প্রধানমন্ত্রী মোদিকে সম্বোধন করেছেন ‘Respected Madam’ বলে। এই চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে হাসাহাসি। দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানকে চিঠি লেখার মতো গুরুত্বপূর্ণ ব্যাপার, তাতে এমন বড় ভুল হল কী করে? কারণ ছিল বটে। বিষয়টি নিয়ে রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি বলেন, “গতকাল কাজের খুব চাপ ছিল। অমনোযোগী হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।” তবে এই অজুহাত গ্রহণ করতে চাচ্ছেন না অনেকেই। বিজেপির সাংসদ বিধায়কদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে থাকেন অনেক নেট নাগরিক। এই ঘটনায় কি তা আরো একবার প্রমাণ হয়ে গেল না?

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories