Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পাশে নেই মোদির বন্ধু ইসরাইল, আমেরিকা কিন্তু জাহাজ ভরে অক্সিজেন পাঠাল সৌদি আরব

নিউজ ডেস্ক : মোদি ভক্তরা সব থেকে বেশি যে দুটো দেশকে তাদের মুসলিম বিরোধী আচরনের জন্য আপন ভাবে সেই ইসরাইল এবং আমেরিকা ভারতের এই চরম বিপদের দিনে পাশে নেই। প্রধানমন্ত্রী মোদির পরম বন্ধ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার দেশে করোনা পরিস্থিতি সামলে নিলেও ভারতের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন বোধ করেননি। আবার আমেরিকা তো সরাসরি অস্বীকার করেছে ভারতকে সাহায্য করতে। ভারতের যতই বিপদ হোক আমেরিকা করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপাদান ভারতকে দেবে না, তা সাফ জানিয়ে দিয়েছে। দেবেনা অক্সিজেন ও। কিন্তু এই পরিস্থিতিতে এগিয়ে আসতে দেখা গেল সৌদি আরব, পাকিস্তানের মতো গেরুয়া শিবিরের কাছে শত্রু হিসেবে চিহ্নিত মুসলিম দেশগুলোকে।

 

সৌদি আরব থেকে ইতিমধ্যেই ৮০ মেট্রিক টন অক্সিজেন ভারতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। খবরটি নিশ্চিত করেছে জেদ্দায় অবস্থিত ভারতীয় দূতাবাস। ভারতীয় দূতাবাসের তরফ থেকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রককে ধন্যবাদ জানানো হয়েছে এই সংকট কালে ভারতের পাশে দাঁড়ানোর জন্য। এই বিশাল পরিমাণ অক্সিজেন সৌদি আরব থেকে ভারতে আনতে ভারতীয় দূতাবাস আদানি গ্রুপের সঙ্গে কাজ করছে বলেও জানানো হয়েছে। এদিকে অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সিঙ্গাপুর থেকে অক্সিজেন আনা হচ্ছে বায়ুসেনার বিমানের সাহায্যে। অক্সিজেন প্লান্ট আনা হচ্ছে জার্মানি থেকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories