Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মালদায় নির্বাচনী প্রচারে এসে তৃনমূলের বিরুদ্ধে বিস্ফোরক মোহাম্মদ সেলিম

গলাম হাবিব,মালদা:-মালদা ইংলিশবাজারের নির্বাচনী প্রচারে এসে বিস্ফোরক সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। মালদা জেলা সিপিএম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন, “যেমন জঞ্জাল পরিষ্কার করতে হবে তেমনি রাজ্যের জঞ্জাল পরিষ্কার করতে হবে। বিজেপি একটা গার্বেজ গ্রাউন্ড হয়ে গিয়েছে, ডাম্পিং গ্রাউন্ড হয়ে গিয়েছে। যত দুর্নীতিবাজ তৃণমূল বিজেপিতে চলে যাবে সে যদি বিজেপিতে চলে যায় কেন্দ্রীয় পুলিশের পাহারাপাবে। সে যদি বিজেপি থেকে তৃণমূলে চলে আসে তাহলে রাজ্য পুলিশের পাহাড়া পাবে।সাধারণ মানুষের নিরাপত্তা থাকছে না। আর দুষ্কৃতীরা কেন্দ্রীয় পুলিশ ও রাজ্য পুলিশের পাহারা পাচ্ছে। মানুষ সকাল সকাল উঠে যদি ভোট দেয় তাহলে ভোট লুট রোখা যায়। গত চার পাঁচটি কর্পোরেশন ইলেকশন আমরা যা দেখেছি সকাল নটা পর্যন্ত ভালো ভোট হয়েছে। সেখানে তৃণমূলের ভালো ভোট হয়নি। সকাল ন’টার পর বোম বন্দুক নিয়ে ভোট লুট হয়েছে। সকাল নটার মধ্যে বেশির ভাগ ভোট হয়ে গেলে বামফ্রন্ট ভাল রেজাল্ট করবে”।

         এই বিষয়ে দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, "পশ্চিমবাংলায় বিজেপির ৭৫ জন বিজেপি এমএলএ আছে। বামেরা  খাতা খুলতে পারিনি। তাদের মুখে এসব কথা মানায় না। এখন তৃণমূলে দয়া-দাক্ষিণ্যে বাংলায় রাজনীতি করছে। বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে। তাই তাদের বিষয়ে কোনো কটু কথা বলতে চাই না"।

মোহাম্মদ সেলিমের মন্তব্য প্রসঙ্গে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, “ভোট লুট করা ওরাই শিখিয়েছে। ওরাই আগে ভোট লুট করতো। বিজেপি তৃণমূল এক নয়। বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি সিপিএম বিজেপি এক হয়ে গিয়েছিল”।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories