Saturday, September 5, 2026
28 C
Kolkata

মধ্যপ্রদেশে হিন্দুত্ববাদী গোরক্ষক ব্যক্তিদের হাতে নিহত এক মুসলমান ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরো একজন

মধ্যপ্রদেশের রায়সেন জেলায় গোরক্ষকদের হাতে নৃশংসভাবে মার খেয়ে খুন হতে হলো এক মুসলিম ব্যক্তিকে, অন্য আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সঙ্গে যুক্ত কিছু হিন্দুত্ববাদী গোরক্ষক ব্যক্তিদের উপর সাঁচি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মারফত জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বিদিশা-কোহদি রোডের, মেহাঙ্গাওয়া গ্রামের একটি স্কুলের কাছে। জুনায়েদ খান ও আরমান নামক দুই ব্যক্তি গরু নিয়ে যাচ্ছেন, এমন সময় ১০-১৫ জন হিন্দুত্ববাদী দুষ্কৃতী আক্রমণ করে দুজনের উপর। এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

হিন্দুত্ববাদীদের নৃশংস অত্যাচারের পর জুনায়েদ ও আরমান দুজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ ই জুন সকাল বেলা জুনায়েদ খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরমানের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories