Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

মুকুল রায়, দিলীপ ঘোষকেও প্রার্থী করতে পারে বিজেপি

প্রার্থী তালিকা ঘোষিত হতেই দফায় দফায় বিক্ষোভ। বিভিন্ন কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ। সেসব সামাল দিতে গতকাল রাতভর রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা, বি এল সন্তোষ, কৈলাস, শিবপ্রকাশদের মতো নেতারা। কিন্তু সেই বৈঠকের পরও সমস্যা মেটার ইঙ্গিত মেলেনি। এই পরিস্থিতিতে আজই ফের দিল্লিতে তলব করা হয়েছে বিজেপির শীর্ষনেতাদের। দিল্লিতে ফের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জবাবদিহি করতে হবে রাজ্য নেতাদের। সেই সঙ্গে পরবর্তী দফাগুলির প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হতে। সূত্রের খবর, বাংলা দখলে এবার পুরোদমে ঝাঁপাচ্ছে বিজেপি। নিজেদের বার্তা জনমানসে পৌঁছে দিতে বিধানসভার প্রার্থী করা হতে পারে মুকুল রায় এবং দিলীপ ঘোষের মতো হেভিওয়েটকে।

বিজেপির হেভিওয়েটদের মধ্যে বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, নিশীথ প্রামাণিকরা সাংসদ হওয়া সত্ত্বেও দলের নির্দেশে বিধানসভায় লড়ছেন। এবার আরও একধাপ উপরে উঠে খোদ দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। প্রার্থী করা হতে পারে দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কেও।  বিজেপি সূত্রের খবর, দিলীপ ঘোষকে বীরভূমের দুবরাজপুর আসন থেকে দাঁড় করানো হতে পারে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories