Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

কলকাতার নামী হোটেলে বড় ঘটনা, বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা-মা-ছেলের মৃতদেহ

ঘরের দরজায় দীর্ঘসময় ধাক্কা দিয়েও সাড়া মেলেনি। শেষে দরজা ভাঙতেই চমকে ওঠেন হাউজ কিপিং বয়। দেখা যায়, ঘরের বিছানার ওপর পড়ে রয়েছে তিনজনের মৃতদেহ। আজ সকালে এই ঘটনা ঘটেছে কলকাতার নিউ মার্কেট এলাকার এক নামী হোটেলে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুশীলকুমার বনসওয়াল (৬৬), তাঁর স্ত্রী চন্দাদেবী (৬০) ও ছেলে সুনীত কুমার বনসওয়াল (৪৫)। দুদিন আগে এই হোটেলের চারতলায় ঘর ভাড়া নেন তাঁরা। হোটেল কর্মীরা জানিয়েছেন, বাইরে থেকে খাবার আনিয়ে খেতেন তিনজনে। খুব একটা বাইরে বেরোতেন না। আজ সকালে ঘর পরিষ্কারের জন্য গিয়েছিল হাউজ কিপিংয়ের ওই ছেলেটি। সে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করে, দরজায় ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে ম্যানেজারকে ডেনে আনে। সন্দেহ হওয়ায় দরজা ভাঙা হয়। তখনই দেখা যায়, খাটের ওপরে তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে। কীভাবে মৃত্যু হল তা এখনও পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে, তিনজনের মুখ দিয়েই গ্যাঁজলা বের হচ্ছিল। বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। খাটের পাশ থেকে একটি শিশি পাওয়া গেছে যার মধ্যে কোনও রাসায়নিক ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোট পড়েছিল মেঝেতে। তাতে লেখা ছিল ‘আমরা আত্মহত্যা করছি।’ বনসওয়াল পরিবার সত্যিই আত্মহত্যা করেছেন কিনা তার তদন্ত করা হবে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিষক্রিয়ার কারণেই মৃত্যু। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে।

 

Source: TheWall

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories