Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ভুয়া TRP কেলেঙ্কারি মামলা: মুম্বাই পুলিশের চার্জশিটে নাম অর্ণবের

নিউজ ডেস্ক : রিপাবলিক টিভির নেতৃত্বে সংগঠিত ভুয়া TRP কেলেঙ্কারি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করল মুম্বাই পুলিশ। এই মামলায় মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে রিপাবলিক টিভির চিফ এডিটর অর্নব গোস্বামী। এছাড়াও রিপাবলিক টিভির স্বত্তাধারী মিডিয়া গ্রুপ ARG আউটলায়ারের আরো ৪ কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই উল্লেখ্ করা হয়েছে প্রাক্তন বার্ক সিইও পার্থ দাশগুপ্ত ও রিপাবলিক টিভির সিইও বিকাশ খামচান্দনিকে। এই ভুয়া TRP কেলেঙ্কারিতে আরো দুই মারাঠি চ্যানেলের নাম জড়িত আছে।

প্রাক্তন BARC সিইও পার্থ দাশগুপ্ত সহ আরো কিছু আধিকারিকের সঙ্গে যোগসাজশ করে রিপাবলিক টিভির জন্য ভুয়া TRP সংগ্রহ করত অর্ণব গোস্বামী। এই অভিযোগে গতবছর অর্ণব গোস্বামীর বিরুদ্ধে FIR দায়ের করে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের প্রাক্তন কমিশনার পারাম্বির সিংও এই কেলেঙ্কারিতে অর্ণবের জড়িত থাকার বিষয়টি সামনে আনেন। তারপর থেকে চলছে তদন্ত। অর্ণবের তরফ থেকে হারিস সালভে হাইকোর্টে রিপাবলিক কর্মীদের বিরুদ্ধে এই মর্মে সব FIR উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তুলে খারিজ করে দেওয়ার আবেদন করেন। কিন্তু হাইকোর্ট সেই আবেদন গ্রহণ করেনি। তবে হাইকোর্টের তরফ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয় অর্ণবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে ৩ দিন আগে তাকে নোটিশ দিয়ে জানাতে হবে।

উল্লেখ্য, গত বছর এক আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অর্ণবকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। কিছুদিন মুম্বাই পুলিশের হেফাজতে থাকে। তারপর বিজেপির রাজনৈতিক প্রভাব কাজে লাগানোর চেষ্টা করেন তিনি। সব নেতা মন্ত্রীরা তার মুক্তির জন্য দরবার করতে থাকেন। অবশেষে আশ্চর্যজনক ভাবে সুপ্রিম কোর্টের এক রায়ে কারাগার থেকে জামিন মেলে এই অঘোষিত বিজেপি মুখপাত্রর।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories