Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ইসলাম ইউরোপের ইতিহাস এবং সংস্কৃতির অঙ্গ, বহিরাগত কিছু নয়, তুরস্কে বললেন পর্তুগালের প্রাক্তন মন্ত্রী 

নিউজ ডেস্ক : ইসলাম ইউরোপের সঙ্গে বেনামান দাবি করে ইসলামের প্রচার প্রসার রোধ করতে ইউরোপের বহু দেশের ডান পন্থী দলগুলো শোরগোল শুরু করে প্রায়শই। সে জন্য কোথাও নিষিদ্ধ হচ্ছে মসজিদ, মাদ্রাসা আবার কোথায় হিজাব। কিন্তু এবার পর্তুগালের এক প্রাক্তন আইন প্রণেতা ঠিক অন্য সুরে ইসলামের সঙ্গে ইউরোপের একাত্মতার সাক্ষী দিলেন। তুরস্কের আনাতোলিয়া শহরে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময়ে এই প্রাক্তন পর্তুগিজ মন্ত্রী বলেন, ইসলাম ইউরোপের ইতিহাস এবং সংস্কৃতির অঙ্গ, বহিরাগত কিছু নয়। ইউরোপের ইতিহাস ও সংস্কৃতি বুঝতে হলে ইসলামকে বুঝতে হবে এবং এক যোগসূত্র তৈরি করতে হবে। ইউরোপের বলকান, স্পেন সহ বিভিন্ন অংশে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা আছে। তাই এরা আমাদেরই অংশ, বাইরের কেউ না।

 

 

 

ব্রুনো মাকাইস মন্তব্য করেন,’ইতিহাস থেকে জানা যায় ইউরোপের বহু দেশেই মুসলিম গণহত্যা করা হয়েছে। তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তা সত্বেও তাদের সভ্যতা, সংস্কৃতি, স্থাপত্যশিল্প, খাবার, ভাষা ও সঙ্গীত থেকে গিয়েছে। এই পর্তুগিজ মন্ত্রীকে ফরাসি প্রেসিডেন্টের ইসলাম প্রসঙ্গে বিতর্কিত বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোন ধর্ম সংকটে রয়েছে কিনা তা ঠিক করার কথা নয় কোন রাজনীতিবিদ এর। এটা প্রতিটি ধর্মের ভাগ্যের ওপর নির্ভর করছে।’

 

 

উল্লেখ্য, ইউরোপের মাটিতে প্রথম ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন মুসলিম মুজাহিদ তারেক বিন যিয়াদ। সময়টা ছিল অষ্টম শতাব্দী। তার হাত ধরে ইসলামের প্রসার ঘটে ইউরোপের বিভিন্ন দেশে। স্পেনে মুসলিমদের হাত ধরে গড়ে ওঠা সভ্যতা তৎকালীন ইউরোপের পথপ্রদর্শক ছিল জ্ঞান, বিজ্ঞানের সব শাখায়। পরে ষড়যন্ত্র করে ইউরোপের মুসলিম সভ্যতার মূলোৎপাটন করা হয় নিষ্ঠুর গণহত্যার মাধ্যমে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

Topics

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories