Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদের ভরতপুরে নির্মাণাধীন বাড়িতে স্ল্যাব চাপা পড়ে দুই নাবালকের মর্মান্তিক মৃত্যু

মুর্শিদাবাদের ভরতপুর থানার জজান গ্রামে স্ল্যাব চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর। বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের নাম সঞ্জু মাঝি (৯) ও আদিত্য বাগির (৭)। জানা গেছে, আদিত্য এবং সঞ্জু একই গ্রামের বাসিন্দা। তারা আদিত্যর বাড়ির নির্মীয়মান অংশে খেলছিল। খেলার সময় একটি কংক্রিটের স্ল্যাব ধরে দুজনে ঝুলছিল। হঠাৎ করে স্ল্যাবটি ভেঙে পড়ে যাওয়ায় তারা দুজনেই স্ল্যাবের নিচে চাপা পড়ে যায়। চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। এরপর গ্রামবাসীরা মিলে স্ল্যাব সরিয়ে দুই শিশুকে উদ্ধার করে ভরতপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories