Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

মুর্শিদাবাদে মাঝ নদীতে নৌকাডুবি, নিখোঁজ এক যুবক

মুর্শিদাবাদের রানিনগর থানার কারগিলপাড়া এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নদীতে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চাষের উদ্দেশ্যে নদী পেরোতে গিয়ে উলটে যায় এই যাত্রীবাহি নৌকাটি।
নৌকাটিতে প্রায় ৩৫ জন চাষি ও শ্রমিক ছিলেন যাদের মধ্যে অধিকাংশ যাত্রী সাঁতার কেটে কোনোমতে পাড়ে উঠতে পারলেও, নিখোঁজ রয়েছেন কারগিলপাড়ার বাসিন্দা সুজন শেখ নামক এক যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নৌকাটি চর সরন্দাজপুর কারগিল ঘাট থেকে রওনা হয়েছিল। মাঝ নদীতে গিয়ে হঠাৎই ভারসাম্য হারিয়ে উলটে যায় এবং যাত্রী সংখ্যা বেশি থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানিনগর থানার পুলিশ এবং উদ্ধারকাজে যোগ দিয়েছে স্থানীয় মৎস্যজীবীরা, কুইক রেসপন্স টিম, বিএসএফ এবং স্পিড বোট, তা সত্ত্বেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো খোঁজ মেলেনি। এদিকে এলাকাবাসী জানায়, পদ্মার এই অংশে জল বেড়ে গেলে নৌকাই একমাত্র যাতায়াতের ভরসা।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories