Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদে ডেথ সার্টিফিকেটে সই করতে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ, বিতর্কে সরকারি চিকিৎসক

মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া-১ গ্রাম পঞ্চায়েতে সরকারি চিকিৎসকের বিরুদ্ধে ৫০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, একটি মৃত্যু সার্টিফিকেটে সই করার জন্য ওই টাকা চাওয়া হয়েছিল। সম্প্রতি সাদাকাত মির্জা নামক এক যুবকের বাবা মারা যান। তিনি পঞ্চায়েতে মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করেন। পঞ্চায়েত থেকে বলা হয়, ডাক্তারের সার্টিফিকেট লাগবে। এরপর সরকারি চিকিৎসক ডা. লুৎফর রহমানের কাছে গেলে, তার সইয়ের জন্য ৫০০ টাকা নগদ চাওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকে সমাজ মাধ্যমে ছড়িয়েছে চাঞ্চল্য । এই ঘটনা নিয়ে সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে, অভিযুক্ত ডাক্তার লুৎফর রহমানের কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories