Tuesday, October 20, 2026
28 C
Kolkata

এনআরসি আতঙ্কে মুর্শিদাবাদের বৃদ্ধা ইমরাতুন্নেসার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও চাঞ্চল্য!

মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত ফরিদপুর গ্রামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। মৃতার নাম ইমরাতুন্নেসা, বয়স ৬৩ বছর। বুধবার সকালে তার বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। পরে দরজা খুলে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরিবারের দাবি, নাগরিকত্ব সংক্রান্ত অনিশ্চয়তা এবং এনআরসি নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন ইমরাতুন্নেসা। বিষয়টি তাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছিল বলে পরিবারের এক সদস্যের বক্তব্য। তাদের অনুমান, সেই চাপ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

গ্রামের বাসিন্দাদের কথায়, ইমরাতুন্নেসা শান্ত স্বভাবের মানুষ ছিলেন। কারও সঙ্গে তেমন বিরোধ ছিল না। হঠাৎ এই ঘটনায় হতবাক প্রতিবেশীরা। এলাকায় শোকের আবহ নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগ ও স্থানীয়দের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories