Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদে গোপন অভিযানে ধৃত এক ব্যক্তি, উদ্ধার বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র

মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার পুলিশ রবিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে ঝাড়বেড়িয়া মহরমতলা মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। ধৃত ব্যক্তির নাম আসরাফুল মণ্ডল ওরফে ইসলাম। তিনি জুগিন্দা মালপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি দেশি তৈরি ৭ এমএম ইম্প্রোভাইজড পিস্তল, চার রাউন্ড ৭ এমএম গুলি ও ৯৮ রাউন্ড ১২ বোরের তাজা গুলি উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র কি করে এসেছে এবং কী উদ্দেশ্যে তা সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আসরাফুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। তাকে সোমবার আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি নিয়ে মামলা রুজু হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories