Saturday, September 5, 2026
30 C
Kolkata

মুর্শিদাবাদের কান্দিতে বন্যায় বিপর্যস্ত বহু গ্রাম

মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হিজল অঞ্চলে দ্বারকা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সালেপুর এলাকায় বাঁধ ভাঙার পর নদীর জল ছড়িয়ে পড়েছে সালেপুর, বেনীপুর, পাইরাকোল, পুরুন্দরপুর ও ইন্দ্রহাটা গ্রামের বিস্তীর্ণ এলাকায়। রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি, এমনকি চাষের জমিও সব ডুবে গেছে বলে জানা গিয়েছে।

এক সময়ের ব্যস্ত গ্রামের চেহারা এখন বদলে গিয়ে এক বিরাট জলাধারে পরিণত হয়েছে। গ্রামবাসীরা কার্যত জলবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর, আহিরিনগর ও রানিপুর। জানা গিয়েছে কান্দি থেকে চৌরিগাছা যাওয়ার মূল রাস্তাও এখন জলের তলায়।  দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টির ফলে নদীর জল বেড়েই চলেছে। তিলপাড়া ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে, যার ফলে কান্দি, ভরতপুর ১ নম্বর, খড়গ্রাম ও বড়ঞা ব্লকের অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories