Saturday, September 5, 2026
28 C
Kolkata

নবাব সিরাজউদ্দৌলার সাধের প্রাসাদ হীরাঝিল প্রাসাদ ধ্বংসের মুখে, সংস্কারের দাবী এলাকাবাসীর

জৈদুল শেখ, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সতী চৌরাহা মৌজা, বাগানপাড়া গ্রাম, মুকুন্দ বাগানে অবস্থিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাধের প্রাসাদ হীরাঝিল। যেটি সবার অলক্ষ্যে  বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে। শেষ বর্ষায় এর বেশ কিছুটা অংশ ভাগীরথীর বুকে মিশে যায়। যদি এভাবে ভাঙতে থাকে তাতে শুধু নবাবী আমলের মূল ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন শুধুমাত্র লোপ পাবে না; সঙ্গে ভেসে যাবে বেশ কিছু গ্রামও।

প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ মুর্শিদাবাদ জেলায় আসেন সিরাজউদ্দৌলার প্রিয় হীরাঝিল দেখতে। কিন্তু ঘটনাচক্রে তারা নিরাশ হন। অথচ তার সাধের প্রাসাদটি অবহেলা সঙ্গে কিভাবে বছরের পর বছর নষ্ট হচ্ছে।

আপামর মুর্শিদাবাদের ট্যুরিজমের স্বার্থে, স্থানীয় জনগণের সহযোগিতায় এই ভয়ানক দিন দেখার আগে বেশ কিছু আগ্রহী মানুষ একত্রিত হয়েছেন। তৈরি হয়েছে হীরাঝিল বাঁচাও কমিটি। দিনরাত খেটে তারা হীরাঝিল পরিষ্কার করতে ব্যস্ত।

এই হিরাঝিল বাঁচাও কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি  জনসমাবেশ এরও। লালবাগ সদরঘাট পশ্চিমপাড় থেকে এই জমায়েত টি আসবে বাগানপাড়া হীরাঝিল সংলগ্ন অঞ্চলে। সারাদিন ব্যাপী রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। এই জনসমাবেশের মূল উদ্দেশ্য রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী সহ মোট দশটি ডিপার্টমেন্টে চিঠি করা। সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও তারা চিঠি করবে বলে জানিয়েছে।

এই আন্দোলন দেখে মনে হচ্ছে খুব শিগগির মুর্শিদাবাদের পর্যটন শিল্পের মুকুটে আরেকটি নতুন পালক যোগ হতে চলেছে যার নাম হীরাঝিল।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories