Saturday, September 5, 2026
28 C
Kolkata

অন্ধ্রপ্রদেশে নৃশংসভাবে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক কাদির শেখ, ভিনরাজ্যে শ্রমিক নিরাপত্তা ফের প্রশ্নের মুখে

ভিনরাজ্যে আবারও বাঙালি শ্রমিক নির্যাতনের খবর এল সামনে। মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরের বাসিন্দা কাদির শেখ (৩২) অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন বলে জানা যায়। শনিবার কাদিরের দেহ রেললাইনের ধারে পড়ে থাকতে দেখে উদ্ধার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, কাদির শেখ গত ১৫ বছর ধরে অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলার মদনপাল্লি থানার এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানেই জীবিকা নির্বাহ করতেন তিনি। হঠাৎ করে কাদেরের খুনের ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কাদিরের ভাই ইউসুফ শেখ জানিয়েছেন, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলে রবিবার মরদেহ মুর্শিদাবাদে আনা হবে। কাদিরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই ইমামনগর ও ফরাক্কা এলাকায় পরিযায়ী শ্রমিকদের পরিবারের মধ্যে শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি করেছে।
জানা গিয়েছে,কাদিরের বৃদ্ধ মা এখনও জীবিত। বাড়িতে রয়েছে তার স্ত্রী তাজনেসা বিবি ও পাঁচটি সন্তান। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাজ্যের বাইরে কাজে গিয়ে একের পর এক পরিযায়ী শ্রমিকের ওপর এই ধরনের নির্যাতন ও খুনের ঘটনা খুবই উদ্বেগজনক। তারা দাবি তুলেছেন, সরকারের পক্ষ থেকে যেন এই ঘটনায় উপযুক্ত তদন্ত ও কড়া ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি মৃত শ্রমিকের পরিবার যেন আর্থিক সহায়তা ও সুরক্ষা পায়, সেটাও তারা চেয়েছেন। এই ঘটনায় ভিনরাজ্যে শ্রমিকদের নিরাপত্তা নিয়েও বারবার উঠছে প্রশ্ন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories