Saturday, September 5, 2026
28 C
Kolkata

মাছ খাওয়া নিয়ে তীব্র বিবাদ, ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক!

ওড়িশার পুরুষোত্তমপুরে নির্মমভাবে খুন হলেন মুর্শিদাবাদের ৪৫ বছর বয়সী পরিযায়ী শ্রমিক লোকমান শেখ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পশ্চিম দেবীদাসপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। রাজমিস্ত্রির কাজ করতে মাস দু’য়েক আগে ওড়িশায় গিয়েছিলেন লোকমান। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন লোকমান। রবিবার রাত থেকে তাঁর পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না। অবশেষে বুধবার সকালে খবর আসে, একটি জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহে কুড়ুলের কোপের চিহ্ন ছিল। পরিবারের দাবি, তাঁর দুই সহকর্মী রহিম ও নিত্য এই খুনের সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে রবিবার রাতে লোকমানের সঙ্গে ওই দু’জনের ঝগড়া হয়। নাইট গার্ডকে ফোন করে পরিবারের লোকজন জানতে পারেন, সেই রাতেই ঝগড়ার পরে রহিম ও নিত্য মিলে লোকমানকে রুম থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন লোকমান। ওড়িশা পুলিশ ইতিমধ্যেই রহিম ও নিত্যকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

লোকমানের স্ত্রী লালবানু বিবি শোকে ভেঙে পড়েছেন। ৫ সন্তানের ভরণপোষণ কিভাবে সামলাবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তিনি।
লোকমানের স্ত্রী জানান, “স্বামীর সঙ্গে রবিবার বিকেলে শেষ কথা হয়েছিল। বলেছিল, বুধবার বাড়ি ফিরবে। কিন্তু তার বদলে এল মৃত্যুর খবর।” ময়নাতদন্তের পর মৃতদেহ ফিরিয়ে আনা হয়েছে মুর্শিদাবাদে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories