Saturday, September 5, 2026
30 C
Kolkata

পকসো আইনে কঠোর শাস্তি! মুর্শিদাবাদে নাবালিকার নির্যাতনকারীকে ২০ বছরের কারাদণ্ড

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত যুবক ইউসুফ সেখকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় এই রায় ঘোষণা করেন।  

ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ১৬ নভেম্বর। সামশেরগঞ্জ থানার মহব্বতপুর গ্রামের ইউসুফ সেখ নাবালিকাটিকে আমবাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। জানা গিয়েছে পকসো আইনে মামলা দায়ের করার পর তদন্তকারী অফিসার এসআই হিরন্ময় ত্রিবেদী চার্জশিট জমা দেন। আদালতে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মঙ্গলবার ইউসুফকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার আদালত তাকে ৩০৭ ধারায় ৭ বছর ও পকসো আইনে ২০ বছরের সাজা দেন। এদিকে, একই আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় গত বুধবার আরেকটি মামলায় রায় দেন। ২০১৫ সালে নিউ-ফরাক্কা হাইস্কুলের এক সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৩ বছরের সাজা দেওয়া হয়।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories