Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাম নবমীর মিছিল ঘিরে মুর্শিদাবাদে উত্তেজনা, মুসলিম দোকানগুলি উদ্দেশ্য করে চালানো হলো হামলা

মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-সহ একাধিক এলাকায় রাম নবমীর মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু জায়গায় মিছিল চলাকালীন হঠাৎ করেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, মিছিলের একটি অংশ থেকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে কিছু দুষ্কৃতী আশেপাশের দোকানপাট ও ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলা চালায়।বাসিন্দাদের দাবি, ঘটনাটি কোনও আকস্মিক ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তাঁদের অভিযোগ, ভোটের আগে এলাকায় বিভাজন তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিজেপি। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই ধরনের ঘটনা ঘটানো নিয়ে প্রশ্ন উঠছে।চোখে পড়ার মতো বিষয়, ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকের কথায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো পদক্ষেপ তারা নেয়নি। পরে পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অশান্তিতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।আরও গুরুতর অভিযোগ উঠেছে যে, মিছিলে অংশগ্রহণকারীদের কারও কারও হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল। অথচ আদালতের নির্দেশ অনুযায়ী, কোনওভাবেই অস্ত্র নিয়ে মিছিল করার অনুমতি ছিল না। তা সত্ত্বেও কীভাবে এই নিয়ম ভাঙা হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।এর আগেও মুর্শিদাবাদকে উত্তপ্ত করার চেষ্টা হয়েছে বলে দাবি স্থানীয়দের। কিন্তু এবারের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে, জাতীয় স্তরের কিছু গণমাধ্যমে ঘটনাটিকে একপেশে ভাবে তুলে ধরার অভিযোগও উঠেছে। এতে জেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে বলেও মনে করছেন অনেকে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানগুলিকেই বেশি লক্ষ্য করা হয়েছে। এতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories