Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে,পুলিশের লাঠিচার্জ,আটক ৩

এনবিটিভ ডেস্ক: মুর্শিদাবাদের ডোমকলে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আর তার জেরেই ধুন্ধুমার কান্ড ঘটল ডোমকলের বিডিও অফিস প্রাঙ্গনে। দুই পক্ষের উত্তেজনা বৃদ্ধি পেলে পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করে লাঠি চার্জও শুরু করেন। সূত্রের খবর, ইতিমধ্যেই তিন জনকে আটক করেছে ডোমকল থানার পুলিশ।

প্রসঙ্গত, ডোমকলের ধুলাউড়ি অঞ্চলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন দলের সদস্যরা। আর তারই হেয়ারিং চলছিল ডোমকল বিডিও অফিসে। সেখানেই জড়ো হয় তৃণমূলের সমর্থকরা। সেখানে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয়। এবং ধীরে ধীরে তা ব্যাপক আকার ধারণ করে। তাদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যেই লাঠিচার্জ শুরু করে ডোমকল থানার পুলিশ।

যদিও ধুলাউড়ি তৃণমূলের দলীয় কর্মীদের দাবী, তৃণমূলে আশ্রিত কিছু দুষ্কৃতী আদতে যারা কংগ্রেস ও বিজেপির সঙ্গে যুক্ত তারাই চক্রান্ত করে এই অসন্তোষ তৈরি করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories