Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আসরাফুলের!

বিদেশে রোজগারের স্বপ্ন নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদের বেলডাঙা থানার সুজাপুর গ্রামের বাসিন্দা আসরাফুল সেখ (৩৪)। পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় চার বছর আগে মালয়েশিয়া পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই স্বপ্ন আর পূরণ হল না। বুধবার সকালে মালয়েশিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই পরিযায়ী শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওইদিনও বাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন আসরাফুল। পথেই একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে মালয়েশিয়ার পোর্ট ডিকসন হাসপাতাল, এন সেম্বিলান-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর প্রথমে আসে তার সহকর্মীদের মাধ্যমে। তারা ফোনে আসরাফুলের পরিবারের সদস্যদের দুর্ঘটনার কথা জানান এবং কিছু ছবি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন। খবর শুনে ভেঙে পড়ে আসরাফুলের পুরো পরিবার। শোকে স্তব্ধ হয়ে গিয়েছেন স্ত্রী ইছেরা বিবি, একমাত্র মেয়ে ও বৃদ্ধ মা-বাবা। আসরাফুলের বাবা বলেন, “ছেলেটাই ছিল সংসারের ভরসা। এখন আমরা কীভাবে বাঁচব জানি না।” এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করা হয়। সংস্থার প্রতিনিধি মতিউর রহমান জানান, বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে এবং মৃতদেহ দ্রুত ভারতে ফেরানোর আবেদন করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories