Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

মুসলিম প্রধান দেশেও রামের অস্তিত্ব রয়েছে, সেজন্যই বিশ্বের কাছে রাম ঐক্যের প্রতীক, বললেন মোদি

এনবিটিভি ডেস্ক: বুধবার অযোধ্যার রামমন্দিরের ভূমিপুজোর পর ভাষণে বিশ্বজুড়ে রামায়ণের প্রাসঙ্গিকতা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে, এমন কি মুসলিম দেশেও রামায়ণের অস্তিত্বের কথা তুলে ধরলেন তিনি।

মোদী জানান, রাম আসলে ঐক্যের প্রতীক। তিনি বলেন, “যেভাবে ভগবান রামের জয়ে সকলে একসঙ্গে প্রচেষ্টা করেছিলেন, যেভাবে সকলে স্বাধীনতার লড়াইয়ে গান্ধীজির পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেভাবেই আজ দেশবাসীর প্রচেষ্টায় রামমন্দির তৈরির কাজ সম্পন্ন হল।”

এর পরেই রামের সর্বজনীনতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “যে রাম তুলসীর রাম, যে রাম গুরু নানকের রাম, যে রাম কবীরের রাম- সেই রামই জড়িত ভগবান বুদ্ধের সঙ্গে, আবার এই রামই স্বাধীনতার লড়াইয়ে মহাত্মা গান্ধীর ভজনের রাম হিসাবে মনোবল জুটিয়েছেন। রাম আসলে দেশের বিবিধের মাঝে ঐক্যের প্রতীক।

এর পরেই দেশের বিভিন্ন ভাষায় লেখা রামায়ণের কথা তুলে ধরেন তিনি। শুধু তাই নয়, দেশের বাইরে বিদেশেও যেভাবে নানা ভাষায় রামায়ণ লেখা হয়েছে, তার উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “বিশ্বের সর্বাধিক ইসলাম আধিক্যযুক্ত দেশ ইন্দোনেশিয়া। সেখানেও যোগেশ্বর রামায়ণ, সোমেশ্বর রামায়ণের মতো রচনা রচিত হয়েছে। শুধু সেকালেই নয়, আজও সেখানে রামায়ণ আছে।” শুধু তাই নয়, ইরান ও চিনেও রামকথার বিবরণ রয়েছে, জানান প্রধানমন্ত্রী। আর এই কারণেই রামায়ণ ও রাম শুধু এ দেশের নয়, সমগ্র বিশ্বের কাছে ঐক্যের নাম, বলেন তিনি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories