Saturday, September 5, 2026
30 C
Kolkata

শিরডি এক্সপ্রেসে ধর্মীয় পরিচয় ঘিরে হেনস্থা! দাড়ি টেনে, টুপি খুলে মুসলিম যাত্রীকে মারধর

ট্রেন সফরের সময় ধর্মীয় পরিচয়ের কারণে এক মুসলিম যুবককে মারধরের অভিযোগ উঠল একদল রেলকর্মী ও যাত্রীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানমাড–কাকিনাডা শিরডি এক্সপ্রেসে। আক্রান্ত যুবকের নাম মহম্মদ ইমরান বলে জানা যায়। তিনি লাতুরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন।

ইমরানের অভিযোগ, হাফিজপেট স্টেশনের কাছাকাছি পৌঁছনোর পরই ঘটনাটি ঘটে। তার মাথায় টুপি ও দাড়ি দেখে কয়েকজন রেলকর্মী এবং কিছু যাত্রী তাকে লক্ষ্য করে কটূক্তি করতে শুরু করে। এরপর হঠাৎই প্রায় ২০ জনের একটি দল তাকে ঘিরে ধরে আক্রমণ চালায়। সঙ্গে থাকা তার এক বন্ধু বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

ইমরান জানান, এসি কোচে টিকিট ছাড়া এক যাত্রীকে নিয়ে রেলকর্মীদের সঙ্গে বচসা চলছিল। তখন তিনি ও আরও কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সেই ঘটনার পর থেকেই তাকে আলাদা করে নিশানা করা হয়। তার দাবি, হামলাকারীরা তার দাড়ি টানতে থাকে, মাথার টুপি খুলে ফেলে দেয় এবং বেধড়ক মারধর করে। মার খেয়ে তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে বলে জানা যায়। এমনকি তার বন্ধুর মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

তিনি আরও বলেন, বিষয়টি ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত। শুধুমাত্র তার পোশাক ও চেহারা দেখে তাকে আক্রমণ করা হয়েছে। সাহায্যের জন্য টিটিই ও রেল পুলিশকে বারবার অনুরোধ করলেও কেউ এগিয়ে আসেনি। পরে বিডারের বাসিন্দা আদিল খান নামক এক ব্যক্তি তাদের বাঁচানোর চেষ্টা করেন। ইমরানের অভিযোগ, বিডার স্টেশনে নামতে চাইলেও তাদের নামতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে লাতুর পর্যন্ত যেতে হয়। জানা গেছে , তাদের টাকা ও ফোন এখনও ফেরত পাওয়া যায়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories