
জাপানে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ক্রমশ বাড়ছে। ২০১০ সালে যেখানে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার, ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজারের বেশি। বর্তমানে দেশটিতে প্রায় ১১০টিরও বেশি মসজিদ রয়েছে, যা শুধু ধর্মীয় কার্যক্রম নয়, কমিউনিটি সেন্টার হিসেবেও ব্যবহৃত হয়। টোকিওর বৃহত্তম মসজিদে নিয়মিত মিলিত হন বিভিন্ন দেশের মুসলিমরা।

সরকার মুসলিমদের জন্য হালাল খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে এবং বিশেষ ওয়েবসাইটও চালু করেছে। তবে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে কবরস্থানের অভাব, কারণ জাপানে মৃতদেহ দাহ করার প্রচলন রয়েছে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সমস্যা সমাধানের দাবি উঠছে। উল্লেখযোগ্যভাবে, জাপানি লেখক শুমেই ওকাওয়া কুরআনের প্রথম জাপানি অনুবাদ করেছিলেন, যা দেশটিতে ইসলামের বিস্তারে বিশেষ ভূমিকা রাখে।


