Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

মেডিকেল কলেজে মুসলমানদের প্রবেশ চিকিৎসা নিষিদ্ধ করার দাবি জানালেন বিজেপি বিধায়ক কেতকী সিং বালিয়া

দেশজুড়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের নাগরিকরা চরম অমানবিকতার শিকার। বিজেপিশাসিত রাজ্যগুলিতে বিজেপি নেতানেত্রীরা মুসলমানদের কাঠগড়ায় তুলছেন কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই। সেই তালিকায় ফের যুক্ত হল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশের নাম। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কেতকী সিং বালিয়া মেডিক্যাল কলেজে মুসলমানদের প্রবেশ চিকিৎসা নিষিদ্ধ করার আর্জি জানিয়ে নতুন করে অমানবিকার নজির গড়লেন।

বিজেপি বিধায়ক কেতকী সিংয়ের
এই মন্তব্য ঘিরে স্বভাবতই চলছে জোর বিতর্ক। কেতকী যে মন্তব্য করেছেন, তা সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টিতে ইন্ধন জোগাবে বলে অভিযোগ উঠছে। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বাঁশডিহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কেতকী সিং নিজের বিধানসভা কেন্দ্রে আয়োজিত জনসভায় বলেছেন, ‘বালিয়া মেডিক্যাল কলেজে মুসলমান সম্প্রদায়ের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি ওঁদের চিকিৎসার জন্যে পৃথক ভবনও তৈরি করা হোক। মেডিক্যাল কলেজের মুসলমান পড়ুয়া এবং কর্মীদের জন্যে আলাদা ব্যবস্থা চালু হোক’।
কেতকীর ওই বিতর্কিত মন্তব্যের পরে প্রতিবাদীরা বলেছেন, বিজেপির নেতানেত্রীরা মুসলমানদের বিরুদ্ধে লাগাতারভাবে উসকানিমূলক মন্তব্য করছেন। কেতকী সিং নতুন করে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তাতে হয়তো অমুসলিম চিকিৎসকরা এরপর যেন মুসলমান রোগীদের চিকিৎসা না করেন, সেব্যাপারে ইন্ধন জোগানো হবে’। মঙ্গলবার রাজ্য বিজেপি নেতৃত্ব অথবা রাজ্য প্রশাসন কেতকী প্রসঙ্গে মুখ খোলেনি। ফলে | জটিলতা বেড়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories