Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

সংখ্যালঘু, ওবিসি ও ওয়াকফ সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যসচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা

সংখ্যালঘু সমাজের নানা সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা বাকি বিল্লা মোল্লা এবং হুগলির খানাকুল এলাকার নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক মাওলানা শাহিদ আকবর। রাজ্যের প্রশাসনিক স্তরে সংখ্যালঘু ও ওবিসি সম্প্রদায়ের বাস্তব সমস্যাগুলি তুলে ধরতেই এই সাক্ষাৎ আয়োজন করা হয়।

বৈঠক সূত্রে জানা গিয়েছে, আলোচনার মূল বিষয় ছিল সংখ্যালঘু সমাজের সামগ্রিক উন্নয়ন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সুযোগ-সুবিধা, ছাত্রছাত্রীদের বৃত্তি, সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্তি এবং সরকারি পরিষেবার সহজ প্রাপ্তি নিয়ে কথা হয়। পাশাপাশি ওবিসি সম্প্রদায়ের সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা, অধিকার সংরক্ষণ এবং প্রশাসনিক স্তরে যে সব সমস্যার মুখে সাধারণ মানুষ পড়ছেন, সেগুলিও বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

এছাড়াও রাজ্যের বিভিন্ন ওয়াকাফ সম্পত্তি নিয়ে আলোচনা হয়। ওয়াকাফ জমি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা, সঠিক রক্ষণাবেক্ষণ, স্বচ্ছ পরিচালনা এবং ভবিষ্যতে উন্নয়নমূলক পরিকল্পনা কীভাবে নেওয়া যায়, তা নিয়েও মতবিনিময় হয়। আলোচনার সময় প্রতিনিধিরা জানান, অনেক ক্ষেত্রে প্রশাসনিক নজরদারির অভাবে ওয়াকাফ সম্পত্তি সমস্যার মুখে পড়ছে। এই বিষয়গুলিতে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বৈঠকে উত্থাপিত প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শোনেন। তিনি আশ্বাস দেন যে সংখ্যালঘু, ওবিসি এবং ওয়াকাফ সংক্রান্ত সমস্যাগুলি প্রশাসনিক স্তরে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সামগ্রিকভাবে এই সাক্ষাৎকে সংখ্যালঘু সমাজ, ওবিসি সম্প্রদায় এবং ওয়াকাফ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের আশা, এই বৈঠকের মাধ্যমে বাস্তব সমস্যাগুলির সমাধানের পথ আরও কিছুটা মসৃণ হবে বলে জানা গিয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories