Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

কিশোরীর রহস্যজনক মৃত্যু মালদায় : তদন্তে পুলিশ

বাবা-মায়ের অনুপস্থিতিতে বাড়ি থেকে দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার থানার বিনোদপুর এলাকায়।  স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম সুমিত্রা সরকার (17)। স্থানীয় সাট্টারি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সে। বাবা নিখিল সরকার পেশায় শ্রমিক। গত 8 মার্চ মৃতের মা বাবা কৃষ্ণনগর যান একটি বিয়ের নিমন্ত্রণে। বাড়িতে একাই ছিল মেয়ে সুমিত্রা সরকার। বুধবার সকাল বেলা মৃতের কাকিমা নমিতা সরকার তাকে ডাকতে এসে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকতে গিয়ে দেখেন দরজা খোলা এবং বিছানার উপর পরে আছে সুমিত্রার দেহ।  পরিবারের বাকিরা এসে গ্রামীণ পুলিশকে খবর দেয় এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে মিল্কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ।

মৃতের মোবাইল চেক করে 15 টি অচেনা নাম্বার থেকে মিস কল পাওয়া যায়। পাশাপাশি মৃত ওই স্কুলছাত্রীর গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে।  আর তা দেখেই মৃতের পরিবারের তরফে সন্দেহ করছে এটি আত্মহত্যা নয় তাকে  ঘরে ঢুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।  ইংলিশবাজার থানার আইসি মদন মোহন রায় জানান খবর পাওয়া মাত্রই পুলিশ স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মৃত স্কুল ছাত্রীর পরিবারের কাছ থেকে মৌখিকভাবে বিস্তারিত জানা হয়েছে। তবে এখন অব্দি কোন লিখিত অভিযোগ হয়নি। পুলিশের তরফে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories