Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

বিয়ের অনুষ্ঠানে এসে রহস্য জনক ভাবে নিখোঁজ মা ও মেয়ে! অপহরণ নাকি অন্য কিছু, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

মালদা,০৫ জুন: মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ভোজ খেতে এসে রহস্য জনক ভাবে নিখোঁজ মা ও মেয়ে।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ছত্রক গ্রামে।অপহরণ নাকি অন্য কোনো কিছু এই নিয়ে এলাকায় রহস্যের দানা বেঁধেছে।মেয়ের পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।পুলিশ তদন্তে নেমেছে।

পুলিশ সূত্রে জানা যায়,নিখোঁজ গৃহবধূর নাম কৌশরি খাতুন (২৩)।তার সঙ্গে নিখোঁজ রয়েছেন ছয় মাসের এক কন্যা সন্তানও।বাড়ি বিহার রাজ্যের আজম নগর থানার শ্রীকল গ্রামে।গত বুধবার রাত আটটা থেকে ওই গৃহবধূক তার কন্যা সন্তানকে নিয়ে মামার বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবারের লোকেরা।

নিখোঁজ গৃহবধূর বাবা আবদুল মাজিদ জানান,গত বুধবার সকালে পরিবারের লোকেদের সঙ্গে ছত্রক গ্রামে মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ভোজ খেতে এসেছিলেন তার মেয়ে কৌশরি।সঙ্গে ছিল ছয় মাসের নাতনিও।এদিন রাত আটটা নাগাদ রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায় মা ও মেয়ে।গত চারদিন থেকে নিখোঁজ রয়েছেন।আত্মীয়-স্বজনদের বাড়িতে ফোন করে খোঁজাখুঁজি নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযোগ,বিয়ে বাড়িতে যেহেতু তার মেয়ে সোনা ও রুপার অলঙ্কার পড়ে এসেছিল,তাই কেউ অলঙ্কারগুলির লোভে অপহরণ করে নিয়ে গেছে বলে অনুমান।তার মেয়ে কোথায় আছে,কি হালে রয়েছে তা কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান,অভিযোগের ভিত্তিতে তল্লাশিতে নেমেছে পুলিশ।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories