Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

লকডাউনে শিশুদের আনন্দ দিতে নদিয়া তৃণমূল শিক্ষক সমিতি বিতরণ করল খেলনা সামগ্রী

নাজমুল সর্দার, এনবিটিভি, নদিয়া: লকডাউনে কর্মহীন প্রত্যেক পরিবার। তার উপর আদিবাসী গ্রাম। সংকটময় মুহূর্তে বাড়ির শিশুদের আলাদাভাবে মনোরঞ্জন করার মতো পরিস্থিতি নেই কোন পরিবারেই। কিন্তু ওরা তো শিশু! শিশুমনে বন্ধুদের সাথে মাঠে খেলা না করতে পারার চাপা অভিমান মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ কথাগুলো অভিভাবক জানুক আর না জানুক! যারা সারাবছর শিক্ষা দেন, তারা কিন্তু অভিভাবকের থেকে অনেক বেশি সময় কাটাতেন বিগত দিনে। তাই শিক্ষকরাই বুঝেছেন তাদের ব্যথা, সুপ্ত বাসনার কথা।

আজ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নদিয়া জেলা সভাপতি জয়ন্ত সাহা খুদে বন্ধুদের জন্য উপহার হিসেবে লুডো, লাফদড়ি, ছড়ার বই, ছবি আঁকার সরঞ্জাম, ব্যাট বল, দাবা, রং-বেরঙের ছাতা, ফোল্ডিং হাতপাখা সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে হাজির হন নদীয়ার শান্তিপুর ব্লকের নৃসিংহপুর প্রাথমিক বিদ্যালয়ে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিপুর অঞ্চলের প্রধান শোভা সরকার, শিক্ষক সমিতির জেলা সম্পাদক শান্টুভদ্র , শান্তিপুর চক্রের সদস্য সুজিত বর্মন, শিলাদিত্য বিশ্বাস সহ বিশিষ্টজনেরা।

ওই অঞ্চলে প্রান্ত্রিকদের নিয়মিত দুপুরে আহারের ব্যবস্থা করে থাকেন সোনার তরী নামে একটি সংস্থা। এদিন তাদের এবং স্বাস্থ্যকর্মীদেরও সংবর্ধিত করা হয়। কমিউনিটি কিচেন এর মাধ্যমে আজ প্রায় ২০০ বাচ্চার মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয় শিক্ষক সমিতির পক্ষ থেকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories