Tuesday, October 20, 2026
28 C
Kolkata

নতুন বছরের আগে বন্ধ নফর চন্দ্র জুটমিল, অনিশ্চিত ভবিষ্যৎ কাঁকিনাড়ার তিন হাজার শ্রমিকের

নতুন বছরের মুখে কাঁকিনাড়ার নফর চন্দ্র জুটমিল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। গত বুধবার থেকে কারখানার প্রধান গেট তালাবন্ধ থাকায় প্রায় তিন হাজার শ্রমিক ও তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হঠাৎ মিল বন্ধের খবরে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা মিল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে।

শ্রমিকদের দাবি, মঙ্গলবার পর্যন্ত প্রতিদিনের মতোই তারা কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু বুধবার সকালে মিলের গেটে কাজ স্থগিত সংক্রান্ত নোটিস দেখতে পেয়ে তারা হতবাক হয়ে যান। কোনও আগাম সতর্কতা না দিয়েই মিল বন্ধ করে দেওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। মিলের এক শ্রমিক রুস্তম আলি আনসারীর কথায়, দীর্ঘদিন ধরেই কারখানায় নানা সমস্যা চলছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত পনেরো দিনের জন্য উৎপাদন বন্ধ থাকবে। তার আশঙ্কা, এই সময় কাজ বন্ধ থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

এই বিষয়ে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানান, বছরের এই সময়ে সাধারণত কাঁচামালের দাম বেশি থাকে। সেই কারণেই অনেক ক্ষেত্রে মালিকরা মুনাফার অজুহাতে মিল বন্ধ রাখেন। তবে উল্লেখযোগ্য ভাবে, এর আগেও জগদ্দল এলাকায় একাধিক জুটমিল বন্ধ হওয়ায় বহু শ্রমিক কর্মহীন হয়েছেন। কাঁচামালের অভাব ও আর্থিক টানাপোড়েনের কারণে নফর চন্দ্র জুটমিল আদৌ আবার চালু হবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে গভীর দুশ্চিন্তা রয়েছে। নতুন বছরের আগে এই পরিস্থিতি কাঁকিনাড়ার শ্রমজীবী মানুষদের জীবনে বড় অনিশ্চয়তা এনে দিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories