Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

নগরউখড়া লোক উৎসব উদ্বোধন করলেন সহ উপাচার্য ড. গৌতম পাল

সংবাদদাতা: করোনা পরিস্থিতির নিউ নর্মালে শুরু হল নগরউখড়া লোক উৎসব। রবিবার এর আনুষ্ঠানিক সূচনা করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের চিকিৎসা বিজ্ঞান শাখার সভাপতি ড. গৌতম পাল। উপস্থিত ছিলেন বিডিও অর্নিবাণ মজুমদার, প্রাক্তন অধ্যাপক ড. নৃপেন্দ্রনাথ মণ্ডল ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ।

নগরউখড়া লোক উৎসব কমিটির সভাপতি স্বপন তালুকদার, যুগ্ম সম্পাদক অনিল ঘোষ ও বিনয় দেবনাথের ঐকান্তিক উদ্যোগে আটদিন ধরে চলবে এই উৎসব। উৎসবে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের নগড়উখড়া অঞ্চলে ১২ বছর ধরে পরিচালিত এই লোক উৎসব এরই মধ্যে মানুষের মনে এক অন্য রকম সাড়া ফেলেছে। বাংলার সব জেলার হস্তশিল্প, বীরভূমের কাঁথা স্টিচ, মুর্শিদাবাদের পাটের কাজ, নদিয়ার বাঁশের কাজ, পূর্ব মেদনীপুরের পটশিল্পীর কাজ, বাঁকুড়ার ডোকড়া, ছাড়াও বিভিন্ন হস্ত শিল্পের পাশাপাশি এলাকার কৃষকদের উৎপাদিত ফসল স্থান পেয়েছে প্রদর্শনীতে। এলাকার চিত্র শিল্পীদের চিত্র প্রদর্শনী সহ বাংলার সব জেলার লোক শিল্পীদের উপস্থিতি ও বাউল শিল্পীদের উপস্থিতিতে এই মেলার সার্বিক রূপটি ফুটে ওঠে। সঙ্গে থাকছে একাধিক মনোহরী দোকান  ও নাগরদোলা।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories