Saturday, September 5, 2026
28 C
Kolkata

পুলিশের গাড়ি চেপে মনোনয়ন দিতে গেলেন তৃণমূল নেতা! নৈহাটি থানার আইসি-কে সাসপেন্ড করল ইলেকশন কমিশন

নির্বাচনের আগে নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার দিনে তিনি একটি রাজনৈতিক ব্যক্তিকে পুলিশের গাড়িতে করে সরকারি দপ্তরে নিয়ে গিয়েছিলেন।

সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেইদিন নৈহাটির এক প্রার্থী বারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যান। তাঁর সঙ্গে নৈহাটি পুরসভার চেয়ারম্যানও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু চেয়ারম্যান নিজের গাড়ির বদলে পুলিশের গাড়িতে করে সেখানে পৌঁছন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে নামছেন। এই ভিডিও সামনে আসার পরেই রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। বিরোধী দল এই বিষয়টি নিয়ে সরব হয় এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়।

নির্বাচন চলাকালীন পুলিশকে নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু এই ঘটনায় ফের আরো একবার রাজ্য পুলিশের ভূমিকা, প্রশ্নের মুখে দাঁড় করালো, মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধীদের অভিযোগ দায়ের করার পর, ঘটনার গুরুত্ব বুঝে নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নেয়। তদন্তের আগেই আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করা হয়। ভোটের আগে এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories