Tuesday, October 20, 2026
27 C
Kolkata

অপরিচিত নম্বর থেকে প্রাণনাশের হুমকি হলো নৈহাটির বিধায়কের কাছে

নৈহাটিতে হঠাৎ চাঞ্চল্য ছড়িয়েছে এক তৃণমূল বিধায়কের মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও অশ্লীল বার্তা পৌঁছানোর ঘটনায়। বুধবার সকালে অপরিচিত একটি নম্বর থেকে এই বার্তা পান নৈহাটির বিধায়ক সনৎ দে। বার্তা পড়েই তিনি উদ্বেগ আক্রান্ত হয়ে দ্রুত যোগাযোগ করেন নৈহাটি থানার কর্তাদের সঙ্গে। পুলিশের পরামর্শে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং যে নম্বর থেকে বার্তাটি এসেছে সেটিকেও নথিভুক্ত করেন। পাশাপাশি ঘটনাটি সম্পর্কে বিধানসভার সচিবালয়েও অভিযোগ জানান তিনি।

সনৎ দে জানিয়েছেন, পুলিশের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি আশা করছেন দ্রুত দোষীদের শনাক্ত করা হবে। নৈহাটি থানার পুলিশও জানিয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পার্থ ভৌমিক ব্যারাকপুরে জয়ী হওয়ায় তাঁর বিধায়ক পদ খারিজ হয়। সেই আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে সনৎ দে-কে মনোনীত করা হয়। ক্রীড়া সংগঠকের পরিচিতি থেকে রাজনীতির ময়দানে এসে তিনি রেকর্ড ৬৩ শতাংশ ভোটে নৈহাটি উপনির্বাচনে সর্বকালীন সর্বোচ্চ ব্যবধানে জয়ের কৃতিত্ব অর্জন করেন। সেই সাফল্যের পরেই হুমকির বার্তা ঘিরে এলাকায় নতুন আলোড়ন তৈরি হয়েছে। বর্তমানে ঘটনার তদন্তে সক্রিয় পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories